ত্রিদেশীয় সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৮ সদস্যের এই দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলে ফিরেছেন নাসির হোসেন ও শফিউল ইসলাম।
বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, আগামী ২৫ তারিখের মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার শেষদিন ছিল। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বাংলাদেশের আয়ারল্যান্ড সফর থাকায় একটু আগে ভাগেই ১৮ সদস্যর দল ঘোষণা করলো বিসিবি।
ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ দলঃ মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন , সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান ও শুভাশীষ রায়।






